দক্ষিণ-পূর্ব চীনে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছেন। এই ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ঘূর্ণিঝড় ‘সুদেলর’ চীনের ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৭০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, যা চীনের ১২০ বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি।
চীনের আগে ঘূর্ণিঝড়টি তাইওয়ানে আঘাত হানে। এতে ছয়জন মানুষ মারা গেছেন। সেখানে এখনো হাজারো মানুষ বিদ্যুত্হীন অবস্থায় আছেন।
