বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৩:০৬
 
বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এই আদেশ দেন।
 
ফাঁসির আদেশ পাওয়া মো. বাদশা গাজী মামলার শুরু থেকেই পলাতক বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
 
 
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামে মোতাহার আলী গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে বাদশা। ঐদিন রাতেই বাদশার ভাই আবদুল হক গাজী হত্যা মামলা দায়ের করেন।
 
ঐ বছরের জুনে মোড়েলগঞ্জ থানার এসআই গৌতম চন্দ্র আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই আদেশ দেয়।