তুরস্কে মার্কিন কনস্যুলেটে বন্দুকধারীদের হামলা

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১২:৫৬
 
তুরস্কের শহর ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটের বাইরে দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে একটি পুলিশ স্টেশনে বোমা হামলা চালানোর কয়েক ঘণ্টা পর গুলিবর্ষণের ঘটনা ঘটল। ঐ বোমা হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ স্টেশনে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাছের একটি অ্যাপার্টমেন্ট থেকে একজন নারী হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য হামলাকারীকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
 
তুরস্ক ও বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) মধ্যকার সঙ্কট যখন বৃদ্ধি পাচ্ছে তখন এই হামলা চালানো হলো।
 
সম্প্রতি তুরস্ক ঘোষণা করেছে তারা ইসলামিক গ্রুপের বিরুদ্ধে আরো বেশি জোরালো অবস্থান নেবে।