১৫৯ বাংলাদেশিকে হস্তান্তর মিয়ানমারের

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৫:০৪
সমুদ্রে উদ্ধার হওয়া ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে হস্তান্তর করলো মিয়ানমার। মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠকের পর সোমবার দুপুরে তাদের হস্তান্তর করে।
 
এসব বাংলাদেশি অবৈধভাবে বিদেশ যেতে সাগরপথে যাত্রা করে মিয়ানমারে আটক হয়েছিলেন।
 
কক্সবাজার বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠক হয়। পরে তাদের হস্তান্তর করে মিয়ানমার।
 
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত ১৫৯ জনকে দেশে ফেরত আনতে আইওএমর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।