স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার কেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কেনিয়ার নাইরোবিতে ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টরি অ্যাসোসিয়েশনের (আফ্রিকা অঞ্চল) সম্মেলনে অংশ নেবেন তিনি।
আগামী ১৩ আগস্ট তার দেশে ফেরার কথা। স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো: আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
