সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মেসি

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৬:১৬
 
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউনিসেফকে ৪৫ লাখ আর্জেন্টাইন পেসো অনুদান দিয়েছেন বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। শিশুদের জন্য তহবিল সংগ্রহের একটি কর্মসূচিতে বার্সেলোনা থেকে ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক।
 
আর্জেন্টিনায় ওই অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে বার্সেলোনা তারকার উপস্থিতি দর্শকদের চমকে দেয়। অনুষ্ঠানে থাকা সবার জন্য শুভকামনা জানান মেসি। আর অনুদানের চেকও আয়োজকদের কাছে পাঠিয়ে দেন তিনি।