বিয়ে করছেন আসিন

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৬:৩৬
 
বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী আসিন। শুধু তাই নয়, বিয়ের পর বলিউডকে নাকি বিদায় জানাচ্ছেন ‘গজনী’র এই অভিনেত্রী। সোমবার এমন তথ্যই জানিয়েছে এনডিটিভি।
 
বোম্বে টাইমসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করছেন আসিন। ‘খিলাড়ি ৭৮৬’ ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমারের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় আসিনের।
 
বোম্বে টাইমসকে আসিন বলেছেন, আমি এখন আমার সব পেশাগত কাজ গুছিয়ে ফেলছি। কেননা আমি আমার ব্যক্তিগত জীবনকে বেশি সময় দিতে চাচ্ছি। আমি গত দুই বছর নতুন কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়নি।
 
আসিন অভিনীত ‘অল ইজ ওয়েল’ ছবিটি চলতি মাসেই মুক্তি পাচ্ছে। এখানো আরো আছেন অভিষেক বচ্চন, ঋষি কাপুর ও সুপ্রিয় পাঠক।