রাণী অন্তঃসত্ত্বা?

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৬:৫৩
 
বলিউড অভিনেত্রী রাণী মুখার্জি নাকি অন্তঃসত্ত্বা এমন খবর নিয়ে কানাঘুষা চলছে।  সোমবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন রাণী মুখার্জি। বর্তমানে ইতালিতে অবস্থান করছেন ৩৭ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী। চলতি সপ্তাহের শেষের দিকে তিনি ফিরবেন বলে শোনা যাচ্ছে।
 
একটি সূত্র জানিয়েছে, রাণী এখন কিছুদিনের জন্য মিডিয়া থেকে দূরে আছেন। ধারণা করা হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। কিছুদিন আগে রাণীকে লন্ডনে অবকাশযাপন করতে দেখা গিয়েছিল। সেখানে তাকে স্পা সেন্টারে মাতৃত্বকালীন ম্যাসাজ নিতে যেতে দেখা গিয়েছিল।
 
রাণী তার মাতৃত্বকালীন সময়ের প্রথম তিনমাস এই খবরটি প্রকাশ করতে চাননি। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে শুধু রাণী প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেন। গত বছর তার অভিনীত ‘মারদানি’ ছবি মুক্তির পর আরো কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। শোনা যাচ্ছে, দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের চরিত্রে অভিনয় করার জন্য রাণীকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেটি ফিরিয়ে দিয়েছেন। এখন সেখানে অভিনয় করবেন সোনাক্ষি সিনহা।
 
রাণী ভারতের বাইরে থাকায় তার মুখপাত্র এই বিষয়ে কিছু বলতে পারেননি।