মোহাম্মদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৮:৩২
 
রাজধানীর মোহাম্মদপুরে এক মাদ্রাসা ছাত্রকে (১৪) বলাৎকারের ঘটনায় রবিবার রাতে মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। শফিকুল ইসলাম কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।
 
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, মাদ্রাসা ছাত্রকে বলাত্কারের অভিযোগ পাওয়ার পর ঐ মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে ঐ ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। অভিযোগের সত্যতাও যাচাই করে দেখা হচ্ছে।
 
ঐ ছাত্রের বড় ভাই আবুল হোসেন অভিযোগ করে বলেন, তার ভাইকে মাদ্রাসার শিক্ষক কয়েকদিন ধরে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে বলাত্কার করেছেন। এ কারণে শরীরে প্রচন্ড ব্যথা হওয়ায় শনিবার থেকে ছেলেটি (ছাত্র) সবুজবাগ এলাকার একটি বাসায় আছে বলে জানান তিনি।