‘লাইসেন্স ছাড়া কীটনাশকের এলসি খোলা যাবে না’

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৯:১৩
 
কৃষি ও জনস্বাস্থ্যে ব্যবহূত কীটনাশক আমদানির জন্য নিবন্ধন (লাইসেন্স) না থাকলে সে প্রতিষ্ঠানের পক্ষে এখন থেকে এলসি খোলা যাবে না। আমদানি নীতিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনিবন্ধিত কিছু প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে বলে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় জানতে পারে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা আমদানি নীতি আদেশ, ২০১২-১৫ এর ২৬(১৪) অনুচ্ছেদ অনুযায়ী, কীটনাশক ও বালাইনাশক আমদানির জন্য ঋণপত্র খোলার আগে আমদানিকারকের কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রয়োজনীয় পণ্য রেজিস্ট্রেশন সনদ ও আমদানি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কথা। একইসঙ্গে এ সংক্রান্ত নথি ব্যাংকের কাছে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। এখন এ নির্দেশনা যথাযথভাবে পরিপালনের পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।