বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মোসতোগলো। সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে তিনি বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
