টানা একমাসের শ্যুটিংয়ে মীমের ঢাকা ত্যাগ

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ২১:০০
 
কয়েক মাস আগেই যৌথ প্রযোজনার একটি ছবিতে চুক্তিবদ্ধ হন বিদ্যা সিনহা মীম। ওপার বাংলার সোহমের সাথে জুঁটি বেধে শুরু হচ্ছে মীমের যৌথ প্রযোজনার যাত্রা। ছবিটির মহরত হয়ে গেছে এরই মধ্যে। যেখানে উপস্থিত ছিলেন মীম-সোহমসহ ছবিটির সংশ্লিষ্টরা।
 
প্রি-প্রোডাকশনের কাজ শেষে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। শুটিংয়ে অংশ নিতেই সোমবার কলকতার উদ্দেশে ঢাকা ছাড়েন মীম। সেখানে একমাস শুটিং করে দেশে ফিরবেন তিনি।
 

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে মীম বলেন, ‘ইচ্ছে ছিল যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবো। আর সোহম ভালো অভিনয় করে। তার অভিনয় আমার ভালো লাগে। সেই আগ্রহ তো আছেই, আর গল্পটাও বেশ ভালো লেগেছে। সেখানে টানা একমাস শ্যুট করবো।’