ঠাকুরগাঁওয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ২১:১৬
জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, লিমন (৫) ও দরিমন আক্তার (৬)। সোমবার দুপুরে উপজেলার বেলসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানায়, শুক্রবার পরিবারের সঙ্গে লিমন বেলসাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকেলে লিমন ও স্থানীয় সলেমান আলীর মেয়ে দরিমন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় দুজনই পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে।
 
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।