অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনারকে হারিয়ে ওয়াশিংটন ওপেন টেনিসের শিরোপা জিতে নিলেন দ্বিতীয় বাছাই জাপানের কেই নিশিকোরি।
শক্তির বিচারে ইসনারের চেয়ে ফাইনালে এগিয়ে ছিলেন নিশিকোরি। কিন্তু প্রথম সেটেই নিশিকোরিকে চমকে দেন ইসনার। ৬-৪ গেমে সেটটি জিতে নেন তিনি। কিন্তু পরের দুই সেটে নিশিকোরিকে আর চমকে দিতে পারেননি ইসনার। কারণ পরের দুই সেট ৬-৪ ও ৬-৪ গেমে জিতে শিরোপার স্বাদ নেন নিশিকোরি।
ফাইনাল শেষে নিশিকোরি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি এই শিরোপা ভবিষ্যতে আমার দারুণ কাজে দেবে। আসন্ন ইউএস ওপেনে ভালো খেলতে অনুপ্রেরণা দিবে এই শিরোপা।’
