নদীমাতৃক বাংলাদেশের প্রায় সব নদ-নদীরই এখন মরণদশা। বাংলার প্রাণদায়িনী পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র ধুঁকছে পানির অভাবে। স্রোত নেই বলে তলদেশ ভরাট হয়ে পড়ছে। ফলে বর্ষা এলেই বাড়ে ভাঙন, প্লাবিত হয় দুই তীরের বিস্তৃত জনপদ। আবার শুষ্ক মৌসুমে নদ-নদীর বুক জুড়ে জেগে ওঠে ধুধু বালুচর। কিন্তু নদ-নদীর দুর্দশার কাহিনী এখানেই শেষ নয়। এসবের সঙ্গে যোগ হয়েছে নদীতীর বেদখল ও পানি দূষণের মতো আরো কিছু ভয়াবহ সংকট। ছবিটি ঢাকা-মাওয়া সড়ক ধলেশ্বরী সেতু থেকে তোলা
