২১ বছর বয়সী জস্টেন বান্ডি তার গার্লফ্রেন্ডের সাবেক বয়ফ্রেন্ডের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ওই ছেলেটির মুখে চড়ও মেরেছিল বান্ডি। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এই যুবক পরে আদালতে দোষী সাব্যস্ত হয়।
বান্ডি মনে করেছিলেন, তার শাস্তি তো অবধারিত। কিন্তু বিচারক দিলেন ভিন্ন রায়। তিনি বান্ডিকে বললেন, আপনাকে একটা পথ বেছে নিতে হবে। সেটা হচ্ছে, হয় গার্লফ্রেন্ড এলিজাবেথকে বিয়ে করতে হবে, না হয় জেলে যেতে হবে। এতে কেবল বান্ডিই বিস্মিত হয়নি, এলিজাবেথও বিস্মিত হয়েছে। বান্ডিকে মুচলেকা দিতে হবে যে, ৩০ দিনের মধ্যে এলিজাবেথকে বিয়ে করতে হবে।
বিচারক বলেন, আমরা যদি সবাই সবার যোগ্য হই এবং হ্যাঁ বলি তাহলে তো বিয়ে করতে সমস্যা নেই। বান্ডি যখন বিচারকের এই বক্তব্য শুনে হাসছিলেন তখন এলিজাবেথের মুখ লাল হয়ে যাচ্ছিল। তবে বিচারক যখন এলিজাবেথকে তার মতামতের জন্য জিজ্ঞাসা করল তখন কিন্তু সে না বলতে পারেনি। এরপর পরিবারকে আদালতের বিষয়টি জানানো হলো। তখন পরিবারের সিদ্ধান্ত মোতাবেক গত ২০ জুলাই তাদের বিয়ে হলো।
সূত্র: এনডিটিভি
