বিচারপতিদের কথোপকথনের একাত্তর জার্নালের ভিডিও জমা দেয়ার নির্দেশ

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৬:৪৯
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনে প্রচারিত টকশো ‘একাত্তর জার্নালে’ সম্প্রচার করা বিচারপতিদের কথোপকথনের ভিডিও ১৬ আগস্টের মধ্যে আপিল বিভাগে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমেকে এই নির্দেশ দেন।
 
দৈনিক জনকণ্ঠের আদালত অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে একাত্তর জার্নালের অনুষ্ঠানে ভিডিওটি প্রচার করা হয়।