খালেদা জিয়ার সঙ্গে ২০ দলের বৈঠক বুধবার

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৪:২১
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন। মঙ্গলবার দলটির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।
 
শামসুদ্দিন দিদার বলেছেন, বুধবার রাত আটটায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার আগে জোটের শরিকদের এই বৈঠক ডাকা হলো।
 
সোমবার বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে জানিয়েছে, লন্ডনে চিকিৎসকের সাক্ষাতের সূচির উপর খালেদা জিয়ার লন্ডন যাওয়া নির্ভর করছে। এটা ১১, ১২ বা ১৩ আগস্ট হতে পারে। সেখানে তিনি সাত থেকে ১০ দিন থাকতে পারেন।