ট্যানারি স্থানান্তর: ১০ মালিকের বিরুদ্ধে রুল

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৩:৩০


উচ্চ আদালতের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর না করায় ১০ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয় হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এডভোকেট মঞ্জুর মোর্শেদ এই রিট আবেদন করেন।

এর আগে ২০০১ সালে ঢাকার পরিবশে রক্ষায় আইনজীবী ড. মহিউদ্দীন ফারুকের করা এক মামলায় দুই বছরের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় হাইকোর্ট। পরবর্তীতে ২০০৯ সালে ২৩ জুন থেকে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে এর মেয়াদ আরো ৬ মাস সময় বাড়িয়ে রায় বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়।