মেহেরপুরের গাংনীতে কাজীপুর মাথাভাঙ্গা নদীতে ডুবে তুষার হোসেন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। তুষার কাজীপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার কৃষক আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রবাস ফেরত তুষার ধর্মদহের মাঠে কাজ শেষে ডিঙা চড়ে মাথাভাঙ্গা নদী পার হচ্ছিলেন। নদীর মাঝখানে পৌঁছানোর পর স্রোতে ডিঙাটি উল্টে যায়। এরপর থেকে তুষার নিখোঁজ রয়েছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়রা মাথাভাঙ্গা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে ও নৌকা নামিয়ে তুষারকে খুঁজছিলেন।
