গত মৌসুমের ট্রেবল শিরোপা জয়ী বার্সেলোনা সেখানকার অনুপ্রেরণায় অনুপ্রানীত হয়ে আসন্ন মৌসুমের ৬ শিরোপার সবকটি জয়ের লক্ষ্য স্থির করেছে। দলের অধিনায়ক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা সোমবার একথা জানিয়েছেন। ২০০৯ সালে অনুরূপ একটি সফলতা লাভ করেছিল কাতলানীয় ফুটবল জায়ান্টরা।
সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচ উপলক্ষে সাংবাদিকদের মুখেমুখি হয়ে স্প্যানিশ এই ফুটবল তারকা বলেন,‘ গত মৌসুমে আমরা দারুনভাবে খেলার সুযোগ পেয়েছি। এবারও আমরা একই ধারায় খেলতে চাই। আমাদের খেলার কৌশলের পরিবর্তন ঘটেছে। কিছু নতুন দক্ষ খেলোয়াড়কেও দলে সন্নিবেশ করা হয়েছে। যারা দলের শক্তিকে আরো পোক্ত করবে। সব কিছু এত ভালভাবে হয়েছে, যা দিয়ে পুরো শক্তি নিয়েই আমরা মৌসুমের শেষ অবদি পাড়ি দিতে চাই। ’
খবর বাসসের।
