খলনায়ক হচ্ছেন সালমান!

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৬:৪৫

 

রুপালি পর্দায় এখন পর্যন্ত অনেক অভিনয় করেছেন সালমান খান। এবার ভক্তদের সামনে নতুনভাবে আসছেন তিনি। শোনা গেছে, ‘কিক ২’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেতা।

 

অনেক সাক্ষাত্কারেই সালমান খান স্বীকার করেছেন, ভালো স্ক্রিপ্ট পেলে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। এখন একটি সূত্র জানিয়েছে, ‘কিক-২’ এ সালমান খান খলনায়ক হিসেবে অভিনয় করবেন।

 

সূত্রটি জানিয়েছে, সালমান খান ঘোষণা করেছেন ‘কিক-২’ এ দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। এর মধ্যে একটি চরিত্র ইতিবাচক ও একটি নেতিবাচক চরিত্র হতে পারে।

 

সূত্রটি আরো বলেছে, গল্পটি সালমান খানের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। একই ছবিতে নায়ক ও খলনায়ক ছবিতে অভিনয় করা নিয়ে তার মধ্যে উত্তেজনা কাজ করছে। এই ছবিতে নিজের সঙ্গে নিজেকে মারামারি করতে দেখা যাবে তাকে। খবর: ওয়ান ইন্ডিয়া।