জাহিন টেক্সটাইল ও ফার কেমিক্যালের দরবৃদ্ধির কারণ নেই

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৭:৪১
 
ডিএসই জানিয়েছে—অস্বাভাবিকভাবে দর বৃদ্ধির পেছনে কোনো কারণ নেই জাহিন টেক্সটাইল ও ফার কেমিক্যালের। 
 
কয়েক দিন ধরে টানা শেয়ারদর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
 
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত জুন মাসের মাঝামাঝি সময় থেকে প্রায় দিনই বেড়েছে জাহিন টেক্সের শেয়ারেরদর। জুনের মাঝামাঝিতে  কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ দশমিক ৭০ টাকা। আর গেল ১০ আগস্ট কোম্পানিটির শেয়ারদর  বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭০ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা। দর বাড়ার হার প্রায় ৬৩ শতাংশ। 
 
অপর দিকে, গত এক মাসে অধিকাংশ সময়ে ফার কেমিক্যালেরও শেয়ারদর বেড়েছে। এ সময়ে কোম্পানির শেয়ারের দর ৪৬ দশমিক ১ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ দশমিক ৬ টাকা।