মুখোমুখি বোল্ট-গ্যাটলিন

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৯:২৮
 
বেইজিংয়ে মুখোমুখি হচ্ছেন জ্যামাইকার উসাইন বোল্ট ও যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দুই তারকা স্প্রিন্টারই বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত জাতীয় দলে আছেন।
 
অলিম্পিকে ছয়টি সোনা জয়ী স্প্রিন্টার বোল্টের জ্যামাইকা দলে থাকারই কথা। তবে চোটের কারণে এ বছরের অনেকটা সময়ই ট্র্যাকের বাইরে ছিলেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট।
 

অন্যদিকে এ বছরে অসাধারণ পারফরম্যান্স করেন ডোপিংয়ের কারণে দুবার নিষেধাজ্ঞা কাটানো গ্যাটলিন। বছরের সেরা চারটি টাইমিং যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের।