জেলা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে ডোবায় গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, কুলুনিয়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (৮) ও সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াসিন আলী (৯) । এরা কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলাউদ্দিন পরাগ জানান, ওই দুই শিশু কয়েকজন সহপাঠীর সঙ্গে মঙ্গলবার দুপুরে গ্রামের বেড়িবাঁধের পাশে একটি ডোবায় গোসল করতে নামে। এ সময় এরা পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা
এ খবর তাদের বাড়িতে জানালে পরিবারের সদস্যরাডোবায় জাল ফেলে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
