মা’ ডাক শোনার পর অভিনয় নিয়ে ভাববো

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ০৩:০৮

মেয়েকে নিয়েই বিয়ের এক বছর পূর্তি অনুষ্ঠান করলেন সারিকা। গত সোমবার বিবাহবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক বন্ধু।

 

বিয়ের পর অনেকটাই বদলে গেছেন সারিকা। সংসারি করে গড়ে তুলছেন নিজেকে। আর সারাদিনই ব্যস্ত মেয়েকে নিয়ে। আবারও নতুন করে মিডিয়াতে ফেরার কোনো খবরও দিচ্ছেন না তিনি। সারিকা বলেন, ‘আপাতত সংসার নিয়েই ভালো দিন কাটছে আমার। আর মা’ ডাকা শোনার পর অভিনয় নিয়ে ভাববো।’