আজ আন্তর্জাতিক যুব দিবস। প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে এ দিবসটি পালিত হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে।
এ বছর যুব দিবসের প্রতিপাদ্যঃ ইয়ুথ সিভিক এনেগজেমন্ট বা যুবকদের নাগরিক সম্পৃক্ততা। প্রতিপাদ্য বিষয়ের উপর ঢাকায় যুব উন্নয়ন অধিদফতরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি থাকবেন। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ অংশ নেবেন।
