ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার ভোররাত ৪টার দিকে কলেজের নর্থ হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সজল ও রনি এবং মনোবিজ্ঞান বিভাগের ছাত্র লেনিন।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি।
তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে কলেজ ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
