মদনে বজ্রপাতে জেলের মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৩:৫৯
 
নেত্রকোনার মদনে বজ্রপাতে আইয়ুব আলী (৫০) নামে এক জেলে মারা গেছেন। বুধবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিয়াশি গ্রামে এই ঘটনা ঘটে।
 
জানা যায়, ভোরে আইয়ুব আলী ও তার ছেলে জহিরুল ইসলাম(১৫)-কে নিয়ে বাড়ির সামনের হাওড়ে জাল দিয়ে মাছ ধরছিল। এসময় বজ্রপাত হলে আইয়ুব ঘটনাস্থলেই মারা যান।
 
এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, বজ্রপাতে আইয়ুব আলীর মৃত্যুর খবর শুনেছি।