পল্টন থানায় দায়েরকৃত আট মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এসব মামলায় ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
