সিলেট নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগের কথা কাটাকাটির এক পর্যায়ে আলী আহম্মদ (১৯) নামে এক কর্মী খুন হয়েছেন। বুধবার এই ঘটনা ঘটে। আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও বিধান সাহা গ্রুপের কর্মী।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে আলী কলেজে আড্ডা দিচ্ছিলেন। এসময় একই গ্রুপের আরেক কর্মীর আবদুল আলীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলীকে ছুরিকাঘাত করা হয়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানানর ওসি সুহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
