নিখোঁজের ১১ ঘণ্টা পর নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৬:২৩
 
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে নিখোঁজের ১১ ঘণ্টা পর নির্মাণশ্রমিক মশিউর রহমানের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে মানিকগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এনামুল হকের ছেলে।
 
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে মশিউর নিখোঁজ হন। ১১ ঘণ্টা চেষ্টার পর ঐ ব্রিজের পিলারের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।