কালের কণ্ঠের সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৬:৪১
 
 
চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। অন্য আসামিরা হলেন- পত্রিকাটির প্রকাশক ময়ানাল হোসেন চৌধুরী ও রাজশাহী ব্যুরো প্রধান মো. রফিকুল ইসলাম।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের বিচারক মো. নূর নবীর আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন।
 

বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৮সেপ্টেম্বর বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলায় বলা হয়েছে, সংসদ সদস্য আব্দুল ওদুদকে জড়িয়ে গত ৫ আগস্ট দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় ‘শোকের মাসে এমপির ফুর্তি সমাহার’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় বাদীর মানহানি ঘটেছে।