সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার রাজধানী দামেস্কর কাছে ইস্টার্ন ঘোউতা এলাকায় এ বিমান হামলা চালানো হয়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, রাজধানীতে বিদ্রোহীদের রকেট হামলায় চারজন নিহত হওয়ার পর বিরোধী পক্ষ নিয়ন্ত্রিত এ অঞ্চলের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানো হয়।
খবর বাসসের।
