দ্বিতীয় দিনের মতো চীনের মুদ্রার দরপতন

আপডেট : ১২ আগস্ট ২০১৫, ১৮:৫৬
 
দ্বিতীয় দিনের মতো ইউয়ানের দর কমিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবারের রেকর্ড পরিমাণ ১ দশমিক ৯ শতাংশ অবমূল্যায়নের একদিন পর বুধবার দ্বিতীয়বারের মতো আবারো ইউয়ানের দাম আরো ১ শতাংশ কমিয়েছে 'দ্য পিপলস ব্যাংক অব চায়না'। গত দুই দশকের মধ্যে ডলারের বিপরীতে এটিই ইউয়ানের সবচেয়ে বড় দর পতন।
 
এই দর পতনের ফলে এশিয়ার মার্কেটে এর বিরূপ প্রভাব পড়ে।  চীনের কেন্দ্রীয় ব্যাংক এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে, এটি মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য নয়।  দর পতনের ফলে চীনের রফতানি বৃদ্ধি পাবে।
 
চীনের এই উদ্যোগের ফলে বিশ্বের মুদ্রা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে, এর মধ্যদিয়ে বেইজিং রফতানিকারকদের অনৈতিক সুবিধা দিতে চাচ্ছেন। অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইউয়ানের এই দর কমানোর ফলে তাদের রফতানি বৃদ্ধির প্রচেষ্টা জোরদার হবে। সূত্র: বিবিসি