প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৬তম জন্মদিনে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বাদ আসর বনানী গোরস্তানে যান খালেদা জিয়া। তিনি ছেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তিনি। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেক।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার বোন সেলিমা ইসলাম, ভাই সাঈদ ইস্কান্দরের স্ত্রী নাছরিন সাঈদ, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। এ ছাড়া, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
