আগামী ২২ নভেম্বর থেকে চলতি বছরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা।
গত বছর ২৩ নভেম্বর থেকে এবং ২০১৩ সালে ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল।
রবীন্দ্রনাথ জানান, এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রাথমিক সমাপনী সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৯ নভেম্বর গণিত
ইবতেদায়ী সমাপনী সূচি
২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ এবং ২৯ নভেম্বর গণিত।
