জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) নেয়া হয়েছে।
জালিয়াতির মাধ্যমে ধানমন্ডিতে সরকারি বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপ-পরিচালক এবং অভিযোগটির অনুসন্ধানি কর্মকর্তা মো. জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন। দুদেকর একটি সূত্র জানিয়েছে, দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলবে।
