ইরাকে ট্রাকবোমা বিস্ফোরণে নিহত ৬০

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৩:৪২
 
ইরাকের রাজধানী বাগদাদে ট্রাকবোমা বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত  ও ২০০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার শিয়া অধ্যুষিত জেলা সার্দ শহরের একটি জনবহুল মার্কেটে এই হামলা চালানো হয়।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাত্ক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেছে। তবে গত বছর ইরাকের উত্তরাঞ্চলের কিছু এলাকা দখল করে নিয়েছে আইএস। এর আগে একই ধরনের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন।