কাপাসিয়ায় বাসচাপায় কিশোরী নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১১:৫০
 
 
গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় এক কিশোরী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত লিপি (১৭) উপজেলার টোক এলাকার চানমিয়ার মেয়ে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টোক বাজারের কাছে লিপি রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।