ইউরোপ সেরার লড়াইয়ে মেসি-রোনালদো-সুয়ারেস

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১২:১১
 
ইউরোপ সেরার লড়াইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গায় পেয়েছেন বার্সেলোনা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ এবং রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।
 
বুধবার গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড়ের ১০ জনের তালিকা থেকে ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
 
আগামী ২৭ আগস্ট মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।
 
তিনজনের মধ্যে থেকে শেষ পর্যন্ত পুরস্কারটি কে জেতেন, সেটাই এখন দেখার অপেক্ষা।