ভারতে রোবটের আঘাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১২:৪২
 
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে রোবটের আঘাতে রামজি লাল (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রদিবেদনে বলা হয়েছে, এসকেএইচ মেটালস নামের ঐ কারখানায় রামজি ভারি ধাতব পাত তোলার ও ওয়েল্ডিংয়ের কাজ করতেন। ঐ রোবটিও একই কাজ করত।
 
রোবটটি আগে থেকে ভারি পাত তোলার জন্য প্রোগ্রামিং করা ছিল। কাজ করার সময় একটি পাত কিছুটা সরে যায়। রামজি লাল সেটি ঠিক করার জন্য রোবটের খুব কাছে যান। এসময় রোবটের হাতের আঘাত লাগে তার। রামজিকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
মারুতি উদয়গ কামগড় ইউনিয়নের সাধারণ সম্পাদক কুলদীপ জাংহুর অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যেখানে রোবটরা কাজ করে সেখানে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়নি।
 
কারখানাটিতে ৬২ জন শ্রমিক ও ৩৯টি রোবট এই কাজ করত। এই ঘটনার প্রদিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে দেন।