তারেক মাসুদের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৩:৩২
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
 
১৯৫৬ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুরে তিনি জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনে যুক্ত হন। ১৯৮২ সালে বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী এস এম সুলতানের ওপর নির্মিত ডকুমেন্টারি ‘আদম সুরাত’ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তার অনন্য সৃষ্টির মধ্যে রয়েছে- মুক্তির গান, মুক্তির কথা, নারীর কথা, নরসুন্দর, অর্ন্তযাত্রা, রানওয়ে।
 
২০০২ সালে তার নির্মিত চলচ্চিত্র ‘মাটির ময়না’ ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্থান লাভ করার গৌরব অর্জন করে। ২০১২ সালে তিনি একুশে পদক (মরণোত্তর) লাভ করেন।
 
তার স্মৃতি সংগ্রহের জন্য একটি জাদুঘর নির্মাণের দাবি জানায় ভক্তরা।
 
তারেক মাসুদের ভাই সাইদ মাসুদ বলেন, ‘ভাই অনেক কষ্ট করে লেখাপড়া করার পাশাপাশি চলচিত্র নির্মাণ শুরু করেন, সফলতাও পান। তারপরও তিনি বারবার বলতেন আমি শিখছি। তিনিই একমাত্র পরিচালক যিনি দেশের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে গিয়ে চলচিত্র নির্মাণ করেছেন।