টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় সাগর আহমেদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাগর মারা যান।
সাগর উপজেলার জিগাতলা গ্রামের ইটালী খোকার ছেলে ও গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানের ভাতিজা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর মোটর সাইকেল নিয়ে তার দুইবন্ধুসহ বঙ্গবন্ধু সেতুপূর্বপাড়ে বেড়াতে গিয়েছিল। বঙ্গবন্ধুসেতু হতে ফেরার সময় উপজেলার চিতুলিয়াপাড়া নামকস্থানে বুধবার রাতে মোটর সাইকেলটিকে টাঙ্গাইলগামী বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে সাগরসহ মোটরসাইকেলে তিন আরোহী আহত হন। আহতদের উদ্ধার টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। আজ ভোরে চিকিত্সাধীন অবস্থায় সাগর মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
