বাংলাদেশসহ ছয়দেশে আবারও গুগলম্যাপ মেকার চালু

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৫:৩১

লম্বা সময় ধরে বন্ধ থাকারপর বাংলাদেশসহ ছয়টি দেশে আবারও চালু হয়েছে গুগল ম্যাপমেকার কার্যক্রম। বাকি পাঁচটি দেশ হলো ব্রাজিল, কানাডা, ভারত, ফিলিপাইন ও ইউক্রেন। গুগলম্যাপসে দেশগুলোর মানচিত্র তৈরির সময় ভুল করায় এবং নিয়মবহির্ভূত কাজের জন্য গুগল তাদের ম্যাপমেকার কার্যক্রমটি বন্ধ করে দিয়েছিল মে মাসে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে ছয়টি দেশে আবার এ কার্যক্রম চালুর ব্যাপারে গুগল ম্যাপমেকার ফোরামে ঘোষণা দেন গুগল ম্যাপমেকারের পণ্য ব্যবস্থাপক পবিত্রা কানাকার্জন। এতে তিনি উল্লেখ করেন, প্রথম পর্যায়ে বন্ধ থাকা ছয়টি দেশে আবার চালু হলো গুগলম্যাপ। ফলে পুনরায় গুগল মানচিত্রে অবদান রাখতে পারবেন আগ্রহীরা।

পুনরায় চালুর সময় মানচিত্র সম্পাদনা, যোগ করার ক্ষেত্রে যুক্তহয়েছে বেশ কিছু পরিবর্তনও। সম্পাদনাটি সহজ এবং সঠিক করতে প্রতিটি দেশে আঞ্চলিক দায়িত্ব প্রাপ্তদের (রিজিওনাললিডস) সঞ্চালক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে যে কেউ সম্পাদনা কিংবা তথ্য যোগ করলে সেটি আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুমোদনের পরে প্রকাশ পাবে। পাশাপাশি আগের কয়েকটি সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। গুগল জানিয়েছে, মানচিত্র সেবা আরও উন্নত করতে এবং একটি সুন্দর মানচিত্র সেবা ব্যবহারকারীদের দিতেই তাদের এমন উদ্যোগ। এতে করে আরও দ্রুতমানচিত্র সেবা সবাই ব্যবহার করতে পারবে।

গুগল ম্যাপমেকার বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত অভিজিত রায় কাব্য ইত্তেফাককে জানান, ছয়টি দেশেই কাজ করার মতো অনেক আঞ্চলিক প্রধান ইতিমধ্যেই গুগল নির্বাচন করেছে। রিজিনাললিডদের নামের পাশে একটি হলুদ-সোনালি তারকাচিহ্ন থাকবে। বাংলাদেশে ম্যাপিংবাংলাদেশ এ বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবকের সহায়তা দিচ্ছে উল্লেখ করে অভিজিত জানান, নতুনভাবে ম্যাপমেকার অনেক উন্নত সুবিধা নিয়ে এসেছে। এবার কেউ চাইলেই যেকোন কিছু যোগ করতে পারবে না। রিজিওনাল লিডরা সবকিছু দেখে সম্মতি দিলেই ম্যাপ এ প্রকাশ পাবে ঐ ফিচার। এছাড়া কোন ফিচারে কোন সমস্যা হলে গুগল সরাসরি তা রিভিউ করবে। এতে করে ম্যাপ এ অবৈধ কিছু যোগ করা বন্ধ হবে। এছাড়া নতুন ম্যাপমেকারে পলিগন বা কোন অাঞ্চলিক বাউন্ডারি আঁকা যাবে না। বাংলাদেশ থেকে ও অনেকদক্ষ ম্যাপারকে রিজিওনাললিড হিসেবে নির্বাচন করা হয়েছে। এর মাঝে কয়েক জনকে বাংলাদেশের বাহিরেও কাজ করার জন্য নির্বাচন করা হয়েছে।

বিস্তারিত: www.mappingbd.org, http://google.com/mapmaker রিভিউ: http://review.mappingbd.org