বাগদাদে বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৫:৫৪
 
ইরাকের রাজধানী বাগদাদে ট্রাকবোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জন হয়েছে। এ হামলায় দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে একটি শিয়া জেলায় জনবহুল মার্কেটে এই হামলা চালানো হয়।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
 
পুলিশ কর্মকর্তা মুহসিন আল-সায়েদি বলেছেন, জামিলা বাজারে সকাল ছয়টায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাক নিয়ে এক আত্মঘাতী হামলা চালায়।
 
পরে এক বিবৃতিতে জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করে।