সিলেটের মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী আলীম হত্যা মামলার প্রধান আসামি প্রণেনজিতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সাইদুল করিম এ আদেশ দেন।
বুধবার দুপুরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা আব্দুল আলী আলীমকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রধান অভিযুক্ত প্রণেনজিত ও রাহুল নামের অপর একজনকে গ্রেফতার করে পুলিশ।
