পোরশার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিদ্যুৎ সংযোগ নেই, চিকিৎসা সেবা ব্যাহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৭:৩৯
জেলার পোরশা উপজেলার ১২টি কমিউনিটি ক্লিনিকের কোনটিতেই বিদ্যুৎ সংযোগ নেই। তাই এসব ক্লিনিকে সরকারের বরাদ্দ দেয়া ল্যাপটপ, কম্পিউটারসহ প্রয়োজনীয় উপকরণ-যন্ত্রপাতি সঠিক ভাবে ব্যবহার করা যাচ্ছে না। এতে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের লক্ষ্যমাত্রা ব্যাহত হচ্ছে।
 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রাণালয়ের অধীনে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর হাতের নাগালে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে সারাদেশের মত এ উপজেলাতেও ক্লিনিকগুলো নির্মাণ করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ঊধ্বর্তন মহলকে জানানো হয়েছে।