বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যাবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৮:১৭
 
 
কেউ আর বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেনি, আর পারবেও না।’
 
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বঙ্গবন্ধুর বিরল ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমনী এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি জাতিকে সুন্দরভাবে গড়তে হলে জাতির গৌরবের ইতিহাস জানতে দিতে হবে।’
 

তিনি বলেন, ‘ভিক্ষুক জাতির ইজ্জত নাই। আমরা ভিক্ষা নয়, মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে চাই।’