ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ন জানান, লাশটিতে পঁচন ধরেছে। শরীরে গুরুতর কোন আঘাত বা জখমের চিহ্ন নেই। তবে শরীরের কিছু অংশে লালচে দাগ রয়েছে। তার পরনে কালো ছাপা ছেড়া লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না।
